সমুদ্রসৈকতে রিল বানানোর নেশা, কোলের শিশু নিয়ে এ কী সর্বনাশ!
বার্তা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে রাতারাতি লাইমলাইটে আসার চক্করে বাবা-মায়ের চরম দায়িত্বজ্ঞানহীনতার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকতে দাঁড়িয়ে এক দম্পতি মোবাইলে রিলস তৈরিতে ব্যস্ত। ভিডিও করার নেশায় মগ্ন হয়ে তাঁরা একেবারেই খেয়াল করেননি যে তাঁদের কোলের ছোট্ট শিশুটি হাতের বাঁধন আলগা হয়ে সমুদ্রের জোরালো ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছে। পাশে থাকা এক সহৃদয় ব্যক্তি বারবার সতর্ক করার চেষ্টা করেও ব্যর্থ হন এবং শেষমেশ নিজের তৎপরতায় দ্রুত জলে নেমে শিশুটিকে নিশ্চিত বিপদের হাত থেকে উদ্ধার করে মা-বাবার হাতে তুলে দেন।
ঘটনার ভিডিওটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ওই দম্পতি। সন্তানকে চরম বিপদের মুখে ঠেলে দিয়ে কনটেন্ট বানানোর এমন কান্ডজ্ঞানহীন মানসিকতা দেখে তীব্র সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন যে ভিউ ও লাইকের তাগিদে মানুষ নিজের সন্তানের নিরাপত্তার কথাও ভুলে যাচ্ছে। একই সঙ্গে খুদেকে সঠিক সময়ে বাঁচাতে এগিয়ে আসা ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সাহসিকতা ও সতর্কতার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
आज Husband के साथ समुन्द्र पर घूमने गई थी जहाँ हमने देखा एक पति पत्नी Reel बनाने में इतने मगन थे अपनी बच्ची को पानी में ही छोड़ दिया।बच्ची समुन्द्र की लहरों में बहने से बच गई एक भय्या ने ध्यान दिया और बचा लिया।क्या अब Reel बाजी लोगों के लिए इतनी जरूरी हो गई है अपने बच्चों… Real news
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) October 19, 2026