অবশেষে জেলমুক্ত সৌরভ-আশুতোষ, স্বস্তির নিঃশ্বাস সমর্থকদের!

বার্তা ডেস্কঃ

যন্তর মন্তরে বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অবশেষে জেলমুক্ত হলেন। বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) তাঁদের মুক্তির নির্দেশ দেন। গত ১৪ অক্টোবর যন্তর মন্তরে নির্ধারিত নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ব্যারিকেড টপকে বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে বিচার বিভাগীয় হেফাজত এবং পরে তার মেয়াদ আরও দুদিন বৃদ্ধি করা হলে আইনি জটিলতা তৈরি হয়।

এই হেফাজতের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে দুই নেতা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেও আদালত সরাসরি শুনানিতে রাজি হয়নি। বিকল্প আইনি পথ না বেছে সরাসরি উচ্চ আদালতে আসায় আদালত প্রশ্ন তোলে এবং মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশেই তাঁদের মুক্তি মেলে। আদালতের পর্যবেক্ষণ ছিল, শান্তিভঙ্গের শর্ত লঙ্ঘন করেই তাঁরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। তবে দীর্ঘ আইনি টানাপোড়েনের পর অবশেষে দুই নেতার কারামুক্তি ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *