তিহাড় থেকে ফিরেই বিস্ফোরক বার্তা, জামিন পেতে পুলিশকে কী মুচলেকা দিলেন আশুতোষ-সৌরভরা!
বার্তা ডেস্কঃ
এক সপ্তাহ তিহাড় জেলে কাটানোর পর অবশেষে জামিনে মুক্ত হলেন ‘ককরোচ জনতা পার্টি’র দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। গত ১৩ অক্টোবর দিল্লি পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদ জানানোর অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর হয়। তবে জামিন মিললেও এই দুই নেতার বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তিহাড় থেকে বেরিয়েও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান তাঁরা। দিল্লি পুলিশ তাঁদের আরও তিন দিন হেফাজতে রাখার আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয়। তবে জামিন পাওয়ার জন্য বেশ কিছু কঠোর শর্ত মেনে নিতে হয়েছে তাঁদের। সৌরভ ও আশুতোষ মুচলেকা দিয়ে জানিয়েছেন যে, ভবিষ্যতে যন্তর মন্তরে বিনা অনুমতিতে কোনো প্রতিবাদ কর্মসূচি করবেন না এবং সংবিধান মেনে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখবেন।
#WATCH | Delhi: CJP leaders Saurav Das and Ashutosh Ranka come out of Tihar Jail after the SEM Court ordered their release. https://t.co/8EXwD6t7Al
— ANI (@ANI) October 21, 2026