ঠাকুর জলে পড়তেই ফিরছে কনকনে শীত, জানুন কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা!

বার্তা ডেস্কঃ

পুজো মিটতেই ভোরের ফুরফুরে হাওয়া আর রাতের আরামদায়ক আবহাওয়া রাজ্যজুড়ে শীতের আমেজ নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, তবে কি এবার একটু আগেই শীতের আগমন ঘটছে রাজ্যে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সামান্য পরিবর্তনকে শীতের আগমন বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই। কলকাতার ভোর ও রাতের আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিললেও দিনের বেলা গরমের অস্বস্তি বজায় থাকবে।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বতিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়াবিদদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহেও শীতের দেখা মিলবে না। ভোরের আরামদায়ক ভাব আর দুপুরের গরমের এই মিশ্রণেই কাটবে আগামী কয়েক দিন, ফলে জাঁকিয়ে শীতের জন্য শহরবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *