রক্তে ভেজা শরীর, টাইগার শ্রফের কী হলো এমন!
বার্তা ডেস্কঃ
বলিউড অভিনেতা টাইগার শ্রফ অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক মর্মান্তিক গুলিকাণ্ডের হাত থেকে। গত ১৮ অক্টোবর জুহুতে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুই দুষ্কৃতী। মোট সাতটি গুলি ছোড়ার মধ্যে পাঁচটি গাড়ি লাগে এবং এতে অভিনেতার চালকসহ দু’জন আহত হন। ঘটনার চার দিন পর টাইগারের সহযোগী দল একটি চাঞ্চল্যকর ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে তাঁর হাতে ছোট ছোট লাল দাগ ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে, ছিটকে আসা পেলেট থেকেই এই ক্ষত তৈরি হয়েছে এবং ঈশ্বরের কৃপায় তিনি বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন।
এই ঘটনার পর অভিনেতার মা আয়শা শ্রফ সমাজমাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেও নেটাগরিকদের একাংশের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনার পরপরই মন্ত্রীর সঙ্গে দেখা করার সময় তাঁর হাতে কোনও আঘাতের চিহ্ন না থাকায় হামলার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। বর্তমানের এই নতুন ভিডিয়োটি সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতার ক্ষতের সত্যতা প্রমাণ করেছে। পুলিশ ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনায় মোট দশজনকে গ্রেফতার করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।