‘কালো টাকা দিয়ে ফিল্ম!’ নাসিরুদ্দিনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় টলিপাড়া!
বার্তা ডেস্কঃ
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বহিরাগতদের সাথে সংঘর্ষ এবং হস্টেল খালি করার নির্দেশের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে এগিয়ে এসেছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, সরকার বা শাসকগোষ্ঠীর নীতির সাথে যারা একমত নন, তাদের ওপর প্রতিশোধ নেওয়া হচ্ছে এবং চলচ্চিত্র নির্মাতাদের ভয় দেখানোর চেষ্টা চলছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনি দেশজুড়ে প্রতিবাদ জোরদার করার এই লড়াইয়ে পূর্ণ সমর্থনের বার্তা দেন।
নাসিরুদ্দিন শাহের এই বিস্ফোরক মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রবীণ অভিনেতাকে পাল্টা তোপ দেগে তিনি দাবি করেন, অতীতে যখন চলচ্চিত্র জগৎ মাফিয়াদের নিয়ন্ত্রণে ছিল এবং কালো টাকা দিয়ে চলচ্চিত্র তৈরি করে হিন্দুত্ব ও দেশকে অপমান করা হচ্ছিল, তখন তিনি নীরব ছিলেন। বর্তমানে ভারতীয় চলচ্চিত্র শিল্প মাফিয়ামুক্ত হয়ে জাতীয়তাবাদী ধারায় ফিরছে উল্লেখ করে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, অতীত ভুলের সমালোচনা না করে এখন নাসিরুদ্দিনের চুপ থাকা উচিত।