২০২৭ সালে এই ৩ রাশির বাড়বে লাগামহীন খরচ, পকেটে টান পড়ার আগেই জানুন বাঁচার উপায়!
বার্তা ডেস্কঃ
২০২৬ সাল পেরিয়ে ২০২৭ নিয়ে সবারই নানা প্রত্যাশা থাকলেও জ্যোতিষশাস্ত্রের গণনায় উঠে এসেছে এক আশঙ্কাজনক তথ্য। জানা যাচ্ছে, আগামী ২০২৭ সালে বিশেষ তিনটি রাশির জাতক-জাতিকাদের আয়ের চেয়ে খরচের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। মূলত অতিরিক্ত শখপূরণ, বিলাসিতা এবং হুটহাট কেনাকাটার অভ্যাসের কারণে আর্থিক চাপে নাস্তানাবুদ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তালিকায় প্রথমেই রয়েছে মেষ রাশি, যাদের তাড়াহুড়ো করে দামি জিনিস কেনা বা হঠাৎ ঘুরতে যাওয়ার প্রবণতা বাজেটে মারাত্মক টান ফেলতে পারে। তাই সঞ্চয় ধরে রাখতে এখন থেকেই প্রয়োজন ও বিলাসিতার ফারাক বুঝে পদক্ষপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
অন্যদিকে আড়ম্বরপ্রিয় সিংহ রাশির জাতকদেরও ব্র্যান্ডেড পোশাক, নতুন গ্যাজেট ও বিলাসবহুল জীবনযাত্রার পেছনে মাত্রাতিরিক্ত ব্যয় হওয়ার আশঙ্কা প্রবল। সামাজিক ভাবমূর্তি বজায় রাখতে গিয়ে আয়-ব্যয়ের ভারসাম্য না হারাতে সতর্ক থাকতে বলা হচ্ছে। একইসঙ্গে আবেগপ্রবণ মীন রাশির জাতক-জাতিকারা প্রিয়জনকে খুশি করতে কিংবা মন খারাপে কেনাকাটা করে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। জ্যোতিষীদের মতে, মেষ, সিংহ ও মীন—এই তিন রাশির জন্য আগামী বছরটি অর্থনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে কেনাকাটার সিদ্ধান্ত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।