বেহা

বার্তা ডেস্কঃ

খাস কলকাতার বেহালা সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে ঘটে গিয়েছে এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা। প্রেমের সম্পর্কে পারিবারিক আপত্তির জেরে এক যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। যুবককে ঘরে আটকে বেধড়ক মারধরের পর তাঁর বাবাকেও ডেকে পাঠানো হয়। এরপর ছেলের সামনেই বাবার হাতে বন্দুক তুলে দিয়ে চরম নিদান দেওয়া হয়। বলা হয়, হয় নিজের ছেলেকে গুলি করে মেরে ফেলতে হবে, নতুবা নগ্ন হয়ে রাস্তায় হাঁটতে হবে। এই চরম হেনস্তার শিকার হয়ে বাধ্য হয়েই জনক-পুত্রকে সর্বসমক্ষে এই অপমান সহ্য করতে হয়, যার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই মধ্যযুগীয় বর্বরতার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মেয়েটির বাড়িতে ভাঙচুর চালাতে উদ্যত হন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে সরশুনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনায় প্রেমিকার বাবা ও মামা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের এই অমানবিক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *