আঘাত হানতে চলেছে বিধ্বংসী সাইক্লোন অর্ণব, আপনার জেলা কি বিপদে আছে?

বার্তা ডেস্কঃ

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মারাত্মক রূপ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়াবিদদের মতে, আগামী বুধবার ২৮ অক্টোবর দুপুরে এটি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে। আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার জেরে অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাত বাংলায় না পড়লেও আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের অবিলম্বে নিরাপদে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় অর্ণবের জোড়া প্রভাবে একই সঙ্গে উত্তরোত্তর বাড়ছে শীতের আমেজ। এর প্রভাবে মঙ্গলবার থেকে বাংলায় পারদ পতন শুরু হবে এবং জেলায় জেলায় শীতের অনুভূত ভাব বৃদ্ধি পাবে। বুধবার থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হেমন্তের এই সময়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ভোরের দিকে শিরশিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর তাপমাত্রা সামান্য বাড়লেও আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে পারদ নিম্নমুখী হওয়া শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *