আসন্ন ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী, কোন জেলাগুলোতে আঘাত হানবে জানুন!

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়ে আগামী দু দিনে আরও শক্তি বৃদ্ধি করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে চলেছে। এর প্রভাবে সরাসরি আছড়ে না পড়লেও মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে শুরু করবে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গেই নয়, এই ঝড়ের পরোক্ষ প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী বুধবার থেকে দার্জিলিং ও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা পুরো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন এবং ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে পরবর্তী সতর্কতা জারি করা হবে। সাধারণ মানুষ ও পর্যটকদের আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *