৯ দিনে ১৬ বার কাঁপল সিকিম, হিমালয়ে কি তবে আসন্ন কোনো বড় বিপর্যয়!

বার্তা ডেস্কঃ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড়। সোমবার ভোরে পশ্চিম সিকিম ও সংলগ্ন নেপালের বিস্তীর্ণ এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী, ভোর ৬টা ২৮ মিনিটে ঘটা এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৩ এবং এর উৎসস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মাত্র ৯ দিনে ১৬ বার সিকিমে ধারাবাহিক এই কম্পন পুরো পার্বত্য অঞ্চলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

ভূ-গবেষকদের একাংশ একে বড় কোনো বিপর্যয়ের পূর্বসংকেত বলে মনে করছেন। বিআইএস-এর নতুন সিসমিক জোনেশন ম্যাপ অনুযায়ী, সিকিমসহ সমগ্র হিমালয় অঞ্চল এখন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘জোন সিক্স’-এ অবস্থান করছে। ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত সংঘর্ষের ফলে প্রতি বছর ঝুঁকি বাড়ছে, যা ৮ থেকে ১০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ডেকে আনতে পারে। হিমালয় পার্বত্য অঞ্চলে ধারাবাহিক এই ভূকম্পন আগামী দিনে বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *