মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানকে থামতে কত টাকার প্রস্তাব দিল সৌদি!
বার্তা ডেস্কঃ
ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর ধারাবাহিক হামলায় চরম সংকটে পড়ে অচল হওয়ার মুখে সৌদি আরবের তেলভিত্তিক অর্থনীতি। বিমানবন্দর ও তেলঘাঁটি তছনছ হওয়ায় এবং প্রণালীতে ট্যাঙ্কার অবরুদ্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে রিয়াদ। এই পরিস্থিতিতে যে কোনো মূল্যে রক্তক্ষয়ী সংঘাত থামাতে তেহরানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসেছে সৌদি আরব। সংঘর্ষবিরতি চুক্তির উদ্দেশ্যে তারা প্রায় ১০০ কোটি ডলার আর্থিক অনুদানের প্রস্তাব দিয়েছে বলে ইজরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
মক্কা চুক্তির অধীনে আয়োজিত এই গোপন কূটনৈতিক বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাকিস্তান ও তুরস্ক। তেহরানে অনুষ্ঠিত শীর্ষস্তরের এই বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ছাড়াও উপস্থিত ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। যৌথভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আইআরজিসি-র শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হলেও অর্থের লেনদেন নিয়ে রিয়াদ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তিন বছর আগের বকেয়া বেতন ও সাহায্য না পাওয়ার অভিযোগ তুলে হাউথিরা পুনর্দমে আক্রমণ শুরু করেছিল, যা এখন বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে।