গ্যাস ওভেনের শিখা হলুদ হচ্ছে! বড় কোনো বিপদ নয় তো?
বার্তা ডেস্কঃ
রান্না করার সময় গ্যাস ওভেনের শিখার রং যদি নীল না হয়ে হলুদ বা কমলা হয়, তবে তা অবহেলা করা উচিত নয়। এটি আসাম্পূর্ণ দহনের লক্ষণ, যার ফলে অত্যন্ত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হতে পারে। এর প্রভাবে মাথাব্যথা, বমি ভাব এবং শ্বাসকষ্টের মতো মারাত্মক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বার্নারে ময়লা জমা, গ্যাসের সঠিক চাপ না থাকা বা গ্যাস সরবরাহের পাইপে কোনো ত্রুটি থাকলে এমনটি ঘটে থাকে।
এই ধরনের সমস্যা এড়াতে নিয়মিত বার্নার পরিষ্কার করা এবং ওভেনের কার্যকারিতা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সিলিন্ডার দ্রুত শেষ হয়ে গেলে বা পরিষ্কার করার পরেও শিখার রং হলুদ থাকলে অবিলম্বে অনুমোদিত টেকনিশিয়ানের সাহায্য নিন। গ্যাস লিক হওয়ার সন্দেহ হলে কোনো সুইচ অন বা অফ না করে দ্রুত ওই স্থান থেকে সরে যান এবং জরুরি পরিষেবা বা সরবরাহকারী সংস্থাকে জানান।