২০২৭ সালে সাড়েসাতি শুরু, কোন ৪ রাশির জীবনে আসছে বড় পরিবর্তন?
বার্তা ডেস্কঃ
নতুন বছরের শুরুতেই জ্যোতিষশাস্ত্রে শনিদেবের অবস্থান পরিবর্তন ঘিরে বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে। বৈদিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের জুনে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব এবং পরবর্তীতে অক্টোবরে বক্রী হয়ে পুনরায় মীন রাশিতে ফিরে আসবেন। শনির এই রাশি পরিবর্তন এবং বক্রী দশার ফলে একাধিক রাশির জীবনে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেষ, বৃষ, কুম্ভ এবং মীন রাশির জাতকদের আগামী দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীগণ।
শনিদেবের এই গোচরের ফলে সংশ্লিষ্ট চার রাশির জাতকদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত জীবনে নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানসিক অস্থিরতা ও আর্থিক পরিকল্পনাতেও বাড়তি সতর্কতা জরুরি। তবে জ্যোতিষশাস্ত্রের এই ব্যাখ্যাগুলি প্রচলিত বিশ্বাস ও গণনানির্ভর হওয়ায়, শনির গোচর মানেই সকলের জন্য খারাপ সময় নয়, বরং জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থানের ওপরও ফলাফল নির্ভর করে।