এআই প্রযুক্তির যুগে আপনার ব্যক্তিগত গোপনীয়তা কি চরম হুমকির মুখে!

বার্তা ডেস্কঃ

যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট গ্লাস এবং বিভিন্ন পরিধানযোগ্য এআই ডিভাইস এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফ্লাইট বুকিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজ সহজ করে দিলেও, এই প্রযুক্তিগুলি ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য রেকর্ড করে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গ্লোবাল ডেটার টেলিকম বিভাগের সিনিয়র অ্যানালিস্ট আমান্ডা মিচেলের মতে, স্মার্ট গ্লাস বা ক্লিপ-অন ডিভাইসের মতো গ্যাজেটগুলো মাইক্রোফোন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, ইমেল এবং ব্যক্তিগত কথোপকথনের নাগাল খুব সহজেই পেয়ে যায়, যা গোপনীয়তার অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

প্রযুক্তি সংস্থাগুলো নতুন নতুন ডিভাইস বাজারে আনতে যতটা তৎপর, ব্যবহারকারীর ব্যক্তিগত পরিসর সুরক্ষায় তারা ততটা গুরুত্ব দিচ্ছে না। ইউরোপীয় ডেটা প্রোটেকশন বোর্ড জানিয়েছে যে, গোপনীয়তা রক্ষার সম্পূর্ণ দায় একা ব্যবহারকারীর ঘাড়ে চাপিয়ে দিয়ে নির্মাতারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সর্বক্ষণের সহায়তার বিনিময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে জীবনের নিয়ন্ত্রণ তুলে দেওয়া কতটা নিরাপদ, এখন সেই প্রশ্নই জোরালোভাবে উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *