কেদারনাথ দর্শনে সারা আলি খান, কেন ফতোয়া জারি করলেন মৌলবী!

বার্তা ডেস্কঃ

নবাব নন্দিনী সারা আলি খানের শিবভক্তি ও কেদারনাথ দর্শন ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরে গিয়ে পুজো দেন ও করজোড়ে প্রার্থনা করেন এই বলিউড অভিনেত্রী। তবে এতেই চরম ক্ষুব্ধ হয়েছেন ইসলামি ধর্মগুরু মৌলানা মুফতি শাহাবুদ্দিন রিজভি বেরেলভি। অন্য ধর্মের রীতি মেনে উপাসনা করাকে শরিয়ত অনুযায়ী ‘হারাম’ আখ্যা দিয়ে সারার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন তিনি। এই কাজের জন্য অভিনেত্রীকে একজন অপরাধীর মতো অনুতপ্ত হয়ে অবিলম্বে আল্লার কাছে ক্ষমা চাওয়ার কড়া নিদান দিয়েছেন ওই মৌলবী।

২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার পর থেকেই নিয়মিত এই তীর্থক্ষেত্রে যাচ্ছেন সারা আলি খান। এর আগেও তাঁর মন্দির দর্শন নিয়ে বিতর্ক তৈরি হলেও নিজের অন্তরের ভক্তিকেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন তিনি। তবে প্রতিবারের মতো এবারও তাঁর হিন্দু ধর্মীয় আচার পালন করা নিয়ে বিতর্ক নতুন করে ডালপালা মেলেছে। ধর্মগুরুর এই ফতোয়া জারি ও কড়া মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নতুন করে শোরগোল ও জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *