টিকিট মেলেনি তবুও হাল ছাড়েননি! অ্যাসিড আক্রান্ত তরুণীর আর্তনাদ এবার মুখ্যমন্ত্রীর দরজায়?
বার্তা ডেস্কঃ
কৃষ্ণনগরে বছর পাঁচেক আগে অ্যাসিড হামলার শিকার হওয়া এক তরুণী বিচারের আশায় কলকাতার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত হন। তবে প্রবেশের টিকিট না থাকায় ভেতরে প্রবেশ করতে না পেরে তিনি রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য কাতর আবেদন জানান। ২০২১ সালের ১৪ জুলাই সংঘটিত এই হামলায় স্থানীয় যুবক অচিন্ত্য শিকারীর সাজা হলেও, সে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তরুণী ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জেল থেকে বেরিয়ে অভিযুক্ত ক্রমাগত চাপ সৃষ্টি করায় ওই তরুণী ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন। বিচার না পাওয়ার আশঙ্কায় এবং নিজেদের জীবন রক্ষার্থে তাঁরা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষপের দাবি জানিয়েছেন। অভিযুক্তের কঠোর শাস্তির পাশাপাশি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন আতঙ্কিত ওই তরুণী।