কাল থেকেই বদলে যাচ্ছে জীবন, পকেটে প্রভাব ফেলবে ৫ বড় পরিবর্তন!

বার্তা ডেস্কঃ

নভেম্বরের প্রথম দিন অর্থাৎ ১ নভেম্বর থেকে দেশজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক নিয়মে বড়সড় পরিবর্তন আসছে। কর ব্যবস্থায় স্বস্তি আনতে সরকার জিএসটি রিফান্ডে স্বয়ংক্রিয় অনুমোদন ব্যবস্থা চালু করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন রিটার্ন ফাইল পদ্ধতি নিয়ে আসছে। টেলিকম সেক্টরে বড় পরিবর্তন এনে কেন্দ্রীয় সরকার কলার নেম প্রেজেন্টেশন (CNAP) বাধ্যতামূলক করায় এখন থেকে অজানা নম্বরের নাম সরাসরি ফোনে ভেসে উঠবে। এছাড়া তামিলনাড়ুতে ১,০০০ টাকার বেশি দামের মদে কেবল ডিজিটাল পেমেন্ট নেওয়া হবে এবং মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের নতুন কানেক্টিং লিঙ্কে বাণিজ্যিক ও মালবাহী গাড়ি চলাচল চিরতরে নিষিদ্ধ হচ্ছে।

দৈনন্দিন খরচের বাজেটেও এই নতুন মাস সরাসরি প্রভাব ফেলতে পারে। তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি মাসের মতো এই মাসের প্রথম দিনেও ঘরোয়া ও বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের পাশাপাশি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা বিমানের জ্বালানির (ATF) দাম পুনঃনির্ধারণ করতে পারে। উল্লেখ্য, গত অক্টোবরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও গৃহস্থালির সিলিন্ডার অপরিবর্তিত ছিল, তবে এবার নতুন দামের দিকে নজর রয়েছে সকলের। সাধারণ মানুষের পকেটের টান এবং প্রশাসনিক ব্যবস্থার এই সার্বিক রদবদল ১ নম্বর তারিখ থেকেই সারা দেশে কার্যকর হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *