পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খোলায় পাকিস্তানে আটক ব্রিটিশ কাউন্সিলর!
বার্তা ডেস্কঃ
পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কড়া অবস্থান নেওয়ার জেরে ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর দালাত আলিকে আটকের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। নির্দিষ্ট দিনে দেশের বিমান ধরার কথা থাকলেও তাঁকে আটকে দেওয়া হয়, যা মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। পাক প্রশাসন ও দখলদারী নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে এই খেসারত দিতে হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি দালাত আলি পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানকে ‘দখলদার শক্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন। তাঁর এই আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ সরকারের কাছে পূর্ণ ব্যাখ্যার দাবি তুলেছেন লেবার পার্টির অন্য এক নেতা ও মানবাধিকার কর্মীরা। উল্লেখ্য, এই ঘটনার সময় পিওকে অঞ্চলে দীর্ঘকাল ধরে চলা তীব্র বিক্ষোভে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা এবং সাংবাদিকদের ওপর কড়া বিধিনিষেধ আরোপের মতো পরিস্থিতি জিইয়ে রয়েছে।