তেলের টিনে মরা আরশোলা, হুগলির কারখানায় হানা দিয়ে হতবাক খাদ্য দপ্তর!

বার্তা ডেস্কঃ

খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে হুগলির দেবানন্দপুরের একটি তেলকলে ভয়াবহ চিত্র উঠে এসেছে। শনিবারের এই আকস্মিক পরিদর্শনে দেখা যায়, কালো চিটচিটে জ্যারিকেন থেকে খোলা সরষের তেল বিক্রি করা হচ্ছিল, যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি, তেলের টিনে মরা আরশোলা গিজগিজ করতে দেখা যায়, যা দেখে হতবাক হয়ে পড়েন আধিকারিকরা।

তদন্তে জানা গেছে, তেলকলটির ট্রেড লাইসেন্স থাকলেও কোনো ফুড সেফটি লাইসেন্স ছিল না। তবে গুড়ের ফেলে দেওয়া টিনে আরশোলা ছিল বলে তেলকল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে। স্বাস্থ্যবিধির চরম অবমাননা ও ভেজাল তেল বিক্রির অভিযোগে ওই তেলকলকে ১৫ দিনের মধ্যে ফুড লাইসেন্স তৈরির নির্দেশ দিয়ে অফিসিয়াল নোটিস ধরা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *