ইন্দ্রনীল সেন গ্রেফতার হতেই বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়!

বার্তা ডেস্কঃ

সদ্য গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হুগলির এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চন্দননগর পুলিশের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, তৃণমূলে থাকাকালীন ওই এলাকায় প্রবেশ করতে হলে তৎকালীন বিধায়ক ইন্দ্রনীলের অনুমতি নিতে হতো। এমনকি দলীয় কর্মীদের নির্দেশেই তাঁর বিধানসভা এলাকার কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো বা যাওয়ার আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল বলে জানান তিনি।

তবে ইন্দ্রনীল সেনের সাম্প্রতিক গ্রেফতারি প্রসঙ্গে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি দলবদল করা এই সাংসদ। তাঁর মতে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতের রায়ই চূড়ান্ত। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কথা প্রকাশ্যে আনলেও শিল্পী ইন্দ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। অতীতের স্মৃতিচারণ করে রচনা বলেন, গায়ক হিসেবে ইন্দ্রনীল সেন অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং সেই সময় তাঁর প্রচুর ক্যাসেট বিক্রি হতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *