খুব শীঘ্রই শেষ হবে যুদ্ধ, বড় ঘোষণা ট্রাম্পের!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, ‘খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে। পারমাণবিক অস্ত্র কখনওই তৈরি হবে না, আমাদের তেমন একটা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে… একটি সুন্দর ও বড় চুক্তি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান সমঝোতা করতে চাইছে, কিন্তু সমস্যা হল তারা কি চুক্তি মেনে চলবে?’ ট্রাম্পের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।