পায়ের তলায় মাটি নেই, তাই ককরোচের ভরসা! কৃষ্ণনগরে বিরোধীদের তুলোধোনা লকেটের

বার্তা ডেস্কঃ

একঝলক ডেস্ক:

কৃষ্ণনগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলগুলির আন্দোলনকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজনৈতিকভাবে দিশেহারা বিরোধীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ‘ককরোচ’ জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়েছে বলে তিনি দাবি করেন। লকেটের মতে, রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলা দলগুলোর একজোট হওয়ার এই চেষ্টা স্রেফ নিজেদের অবস্থান ধরে রাখার শেষ তাগিদ মাত্র।

একই সঙ্গে দেশের ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূয়সী প্রশংসা করেন তিনি। ভোটার তালিকা থেকে অবৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার পদক্ষেপকে সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রকৃত ও যোগ্য নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন একদম সঠিক পদক্ষেপ করেছে। বিরোধী বিক্ষোভের মধ্যে কৃষ্ণনগর থেকে লকেটের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *