রাহুলের গাড়িতে মমতা, সোনিয়াকে নিয়ে রামলীলায় বড় চমক!

বার্তা ডেস্কঃ

রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী শিবিরের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং বক্তব্যকে ঘিরে জাতীয় রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একই গাড়িতে রামলীলা ময়দানে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি সরাসরি সোনিয়া গান্ধীকে ‘আমার নেত্রী’ এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিজের ‘নেতা’ বলে সম্বোধন করেন। পাশাপাশি ‘ইয়ং লিডার’ রাহুল গান্ধী সহ অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং বাম নেতৃত্বেরও প্রশংসা শোনা যায় তাঁর মুখে, যা বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর ইঙ্গিত দিচ্ছে।

রাজ্যে ক্ষমতা দখলের পর বিজেপি বিরোধী আন্দোলনে তৃণমূল কংগ্রেস যে আবার দিল্লির দরবারে সক্রিয় ভূমিকা নিতে চাইছে, এই সফর তারই বড় প্রমাণ। জাতীয় স্তরে বিজেপিকে হারাতে এককাট্টা লড়াইয়ের ডাক দিয়ে বিরোধী মঞ্চে সোনিয়ার প্রতি এই আনুগত্য প্রকাশ এবং একই গাড়িতে যাতায়াত—সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি চেনা সমীকরণ বদলে কেন্দ্রে ও রাজ্যে কংগ্রেস-তৃণমূল সম্পর্কের বরফ গলতে শুরু করল? বিরোধী মঞ্চের এই সাম্প্রতিক মোড় এখন দিল্লির রাজনীতির মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *