জ্ঞানেশ-মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বড় শুনানি, দুই কমিশনারের সম্মতি ছাড়াই সিদ্ধান্ত!

বার্তা ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চে আজ এই মামলাগুলির শুনানি অনুষ্ঠিত হবে।

কমিশনের অন্য দুই নির্বাচন কমিশনারের কোনো সম্মতি বা অনুমোদন ছাড়াই প্রধান নির্বাচন কমিশনার একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে একতরফাভাবে সিলমোহর দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শীর্ষ আদালত এই শুনানিতে কী বার্তা বা নির্দেশ দেয়, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *