বলিউডের মোহ ছেড়ে কেন পাহাড়ের কোলে পাড়ি দিলেন ইয়ামি-আদিত্য?
বার্তা ডেস্কঃ
একঝলক ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর কেরিয়ারের একদম মধ্যগগনে থাকা সত্ত্বেও আচমকা মায়ানগরী মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি ইয়ামি গৌতম ও আদিত্য ধর। শহরের কোলাহল, যানজট এবং পাপারাৎজিদের প্রতিনিয়ত নজরদারি থেকে দূরে গিয়ে শান্তিতে জীবন কাটাতে হিমাচল প্রদেশকে নিজেদের স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। বিয়ের আগেই হিমাচলের মান্ডিতে কেনা ২৫ একর জমির ওপর নির্মিত একটি শতবর্ষী ঐতিহ্যবাহী বাড়িতে এখন থেকে বসবাস করবেন এই জুটি। তবে কাজ থেকে তাঁরা পুরোপুরি দূরে সরছেন না; শুটিং ও ছবি সংক্রান্ত প্রয়োজনে নিয়মিত মুম্বইয়ে যাতায়াত বজায় রাখবেন।
২০২৪ সালের মে মাসে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান বেদাবিদ। সন্তান বড় হওয়ার ক্ষেত্রে লাইমলাইটের ঝলকানি এবং ক্যামেরার ভিড় এড়াতেই প্রধানত এই বড় পদক্ষেপ। সন্তানকে কৃত্রিম গ্ল্যামার জগত থেকে দূরে রেখে প্রকৃতির কাছাকাছি এক স্বাভাবিক পরিবেশে বড় করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। খার ওয়েস্টের বিলাসবহুল ভাড়াবাড়ি ছেড়ে প্রকৃতির কোলে এই সাধারণ ও স্বচ্ছন্দ জীবনযাপনকে আপন করে নিয়েছেন এই সফল দম্পতি।
The post বলিউডের শীর্ষ সাফল্য ছেঁড়ে পাহাড়ের কোলে পাড়ি দিলেন ইয়ামি-আদিত্য! appeared first on এবেলা.