অটোকে টেক্কা দিয়ে এবার বাসে উঠলেই ১৮ টাকা, কলকাতায় বাসভাড়া বৃদ্ধির জল্পনা তুঙ্গে!
বার্তা ডেস্কঃ
কলকাতা ও জেলা জুড়ে বেসরকারি বাসভাড়া একধাক্কায় অনেকটাই বাড়তে পারে বলে প্রবল গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’-এর একটি প্রতিনিধিদল রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে ভাড়া বৃদ্ধির আনুষ্ঠানিকভাবে চিঠি তুলে দিয়েছেন। চিঠিতে দাবি করা হয়েছে, কলকাতায় বাসের বর্তমান ন্যূনতম ১০ টাকা ভাড়া বাড়িয়ে প্রথম ৪ কিলোমিটারের জন্য ১৮ টাকা করা হোক। পাশাপাশি জেলার বাসে ন্যূনতম ভাড়া ২০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাস মালিকদের যুক্তি, শহরের অটোতে প্রথম ৩ কিমিতে ১৮ টাকা নেওয়া হয় এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁয়েছে; ফলে এই ভাড়া না বাড়ালে এই শিল্প টিকিয়ে রাখা আসাম্ভব।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২০১৮ সালে শেষবার সরকারিভাবে ন্যূনতম বাসভাড়া ৭ টাকা করা হলেও করোনাকালের পর তা অলিখিতভাবে ১০ টাকা হয়ে যায়। বাস মালিক সংগঠনের মতে, দীর্ঘদিন ধরে ভাড়ার কোনো সরকারি পরিবর্তন হয়নি, অথচ পরিচালন খরচ বহু গুণ বেড়েছে। পূর্বে ২০২১ ও ২০২২ সালে গঠিত বিশেষ সরকারি কমিটি বাসভাড়া ও স্টেজ পর্যালোচনার সুপারিশ করলেও তা রূপায়িত হয়নি। তবে গত সেপ্টেম্বরে পরিবহণমন্ত্রী পুজোর পর বাসভাড়া বিবেচনার ইঙ্গিত দিয়েছিলেন। বাস মালিকদের এই নতুন দাবিতে এখন সাধারণ যাত্রীদের পকেটে বাড়তি চাপের আশঙ্কা তীব্র হচ্ছে।