ভুয়ো বার্তা থেকে সাবধান, নইলে বড় বিপদ!
November 4, 2026
বার্তা ডেস্কঃ
‘আজ রাত থেকেই আপনার বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে!’ এমন ভুয়ো বার্তা পাঠিয়ে WhatsApp-এ সাইবার প্রতারণার ফাঁদ পাতছে জালিয়াতরা। গ্যাস সংযোগ চালু রাখার অজুহাতে পাঠানো হচ্ছে APK অ্যাপ ডাউনলোডের লিঙ্ক। সেই অ্যাপ ইনস্টল করলেই বিপদ! হাতিয়ে নেওয়া হতে পারে ব্যাঙ্কের গোপন তথ্য, খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। তাই অপরিচিত লিঙ্কে ক্লিক বা APK অ্যাপ ডাউনলোড করবেন না।