ভালোবাসার সম্পর্কে দূরত্ব কেন বাড়ছে? সম্পর্ক বাঁচাতে আজই এড়িয়ে চলুন এই মারাত্মক ভুলগুলো!
বার্তা ডেস্কঃ
সময়ের সঙ্গে সঙ্গে অনেক সময় প্রিয় মানুষটির সঙ্গেও মানসিক দূরত্ব তৈরি হতে শুরু করে। ছোটখাটো ভুল বা না বুঝে করা আচরণ ধীরে ধীরে সম্পর্কের ভিত্তি দুর্বল করে দেয়। সম্পর্ক খাদের কিনারায় পৌঁছানোর আগেই এই বিষয়গুলো নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। মনের ভেতর নিরাপত্তাহীনতা বা অতিরিক্ত ভাবনার কারণে সঙ্গীর প্রতি সন্দেহ এবং দূরত্ব আরও বাড়ে। সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট ভুল বড় বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
ভালোবাসার মানুষটির আবেগের বারবার পরীক্ষা নেওয়া বা তুচ্ছ বিষয় নিয়ে হিসাব কষা সম্পর্ককে প্রতিযোগিতায় পরিণত করে। কোনো সমস্যা তৈরি হলে তা সঙ্গে সঙ্গে সমাধান না করে দীর্ঘক্ষণ নীরব থাকা বা মুখ ফিরিয়ে থাকা মানসিক দূরত্ব তৈরি করে। অতীতে পাওয়া কোনো আঘাতের জেরে বর্তমান সঙ্গীকে অবিশ্বাস করাও সম্পর্কের অবনতি ঘটায়। তাই পারস্পরিক বোঝাপড়া ও খোলামেলা আলোচনার মাধ্যমেই সুস্থ ও সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব।