চালের ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার হাওয়ালা কাণ্ড, ইডির অভিযানে কাঁপছে কলকাতা!

বার্তা ডেস্কঃ

 

ভোটর তালিকা সংশোধনে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন: ভোটার তালিকা বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আন্দোলন ও সুপ্রিম কোর্টে মামলার আবহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়া ও নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে কমিশন নতুন নির্দেশিকা জারি করেছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সাধারণ নতুন ভোটারদের পাশাপাশি যেসব নাগরিকের নাম এসআইআর-এর খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তারাও ‘ফর্ম ৬’ পূরণ করে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। এই নির্দেশিকার ফলে নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের সংশয় কাটবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বুধবার ভোররাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এর ফলে কালীপুজোর আগেই রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, রাজ্যে এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসাকে আড়াল করে হাওয়ালার মাধ্যমে বিপুল অঙ্কের বেআইনি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *