বক্স অফিস কাঁপাতে আসছে রামায়ণ, মুক্তির আগেই ১০০ কোটির ক্লাবে রণবীরের ছবি!

বার্তা ডেস্কঃ

নীতীশ তিওয়ারির পরিচালনায় বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ মুক্তি পাওয়ার আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। রণবীর কাপুর ও সাই পল্লবী জুটির এই ম্যাগনাম অপাস ছবিটির অগ্রিম বুকিং ইতিমধ্যেই ৯৬.৫৬ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে, যা খুব শীঘ্রই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে চলেছে। দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ হাউসফুল থাকায় দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।

আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলা এই প্যান ইন্ডিয়া ছবিটির অগ্রিম টিকিট বিক্রির সিংহভাগ আসছে হিন্দি সংস্করণ থেকে। ট্রেড সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৮৩ হাজারের বেশি শোয়ের জন্য লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছে। মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরুর মতো মেট্রো শহরগুলিতে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছে ছবিটি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *