৪৭০০ কোটি টাকা খুইয়েও বিপাকে ইলন মাস্ক, এবার কি জেল হতে পারে?

বার্তা ডেস্কঃ

২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করতে ৫০ কোটি ডলার (প্রায় ৪৭০০ কোটি টাকা) খরচ করেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি ইলন মাস্ক। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। এমনকি তিন দশক পর রিপাবলিকানদের শক্ত ঘাঁটি টেক্সাসেও ক্ষমতা হারিয়েছে ট্রাম্প শিবির, যেখানে স্পেসএক্স ও টেসলার মতো মাস্কের প্রধান সংস্থাগুলির বিশাল বিনিয়োগ রয়েছে। ফলে নির্বাচনী বিপর্যয়ের পর ট্রাম্পের এই চরম ঘনিষ্ঠ শিল্পপতির রাজনৈতিক ও আর্থিক প্রভাব নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে আসায় মাস্কের সংস্থাগুলির প্রাপ্ত সরকারি চুক্তি, ভর্তুকি ও বিশেষ সুবিধাগুলি নিয়ে ব্যাপক তদন্তের প্রস্তুতি চলছে। হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য প্রধান রবার্ট গার্সিয়া ইতিমধ্যেই ট্রাম্প ঘনিষ্টদের সতর্ক বার্তা দিয়েছেন। পাশাপাশি, টেক্সাসের নতুন ডেমোক্র্যাট প্রশাসন মাস্কের এআই ডেটা সেন্টার প্রকল্পের বিদ্যুৎ-জল ব্যবহার ও করছাড় খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছে। যদিও তদন্তের অর্থই চুক্তি বাতিল নয়, তবে ট্রাম্পের ঘনিষ্ঠতা সত্ত্বেও ব্যবসায়িক সাম্রাজ্যের উপর এই নতুন নজরদারি টেসলা ও স্পেসএক্সের ভবিষ্যৎ সম্প্রসারণে বড় বাধা সৃষ্টি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *