মেয়ের আপত্তিকর অবস্থা সহ্য করতে না পেরে খুনি বাবা!
বার্তা ডেস্কঃ 
প্রেমের সম্পর্কের জেরে নির্মম হত্যাকাণ্ড, বেঙ্গালুরুতে গ্রেফতার ব্যবসায়ী
বেঙ্গালুরু: নিজের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। নিহত যুবকের নাম কিরণ (২২)। তিনি কেরলের পালক্কাড় জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ গত কয়েক বছর ধরে অভিযুক্ত ব্যবসায়ী আনন্দরাজের ম্যানুফ্যাকচারিং কো ম্পা নিতে কর্মরত ছিলেন। সম্প্রতি আনন্দরাজ জানতে পারেন, তাঁর ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে কিরণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ওই তরুণী পড়াশোনার সূত্রে বাইরে থাকলেও ছুটিতে বেঙ্গালুরুর বাড়িতে এসেছিলেন।
গত মঙ্গলবার সকালে আনন্দরাজ ও তাঁর স্ত্রী বিশেষ কাজের বাহানায় বাড়ির বাইরে বেরিয়ে যান। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা আচমকা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরেই তাঁরা কিরণ ও তাঁদের মেয়েকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যবসায়ী। প্রথমে মেয়েকে পাশের এক প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন তিনি। অভিযোগ, এরপরই কিরণের ওপর নির্মম অত্যাচার চালান আনন্দরাজ। প্রচণ্ড মারধরের চোটে রক্তক্ষরণজনিত গুরুতর জখম অবস্থায় যুবকটি মেঝেতেই জ্ঞান হারান। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশে খবর দেয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মাসতুতো ভাই প্রসাদের দাবি, সুপরিকল্পিতভাবেই কিরণকে হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ, কিরণকে একা পাওয়ার জন্য আনন্দরাজ কৌশলে তাঁর ভাইকে উত্তরপ্রদেশে ডেলিভারির কাজে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে কেউ বাধা দিতে না পারে।
ঘটনার সময় আনন্দরাজ ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের নেপথ্যে থাকা প্রকৃত রহস্য উদঘাটনে অভিযুক্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।