বিয়ের চার মাসেই ফের ঠিকানা বদল, নতুন ঠিকানায় কোথায় উঠছেন আমির খান?

বার্তা ডেস্কঃ

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে ফের বাড়ি বদল করতে চলেছেন। গত জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর নার্গিস দত্ত রোডের একটি ভাড়া বাড়িতে নতুন সংসার শুরু করেছিলেন তিনি। তবে বর্তমানে যে আবাসনে তিনি বসবাস করছেন, সেখানে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলায় বাধ্য হয়েই নতুন ঠিকানার খোঁজে নেমেছেন এই তারকা দম্পতি। ইন্ডাস্ট্রির গুঞ্জন, শহরতলির কোনও একটি অ্যাপার্টমেন্টে সাময়িকভাবে সস্ত্রীক থাকতে পারেন আমির, যা তাঁর পছন্দ ও চাহিদা অনুযায়ী সাজিয়ে তোলা হবে।

আসন্ন এই আবাসন পুনর্নির্মাণের পর ওই সংস্থাতেই একাধিক ফ্ল্যাট কেনার জন্য একশো কোটির বেশি বিনিয়োগ করেছেন অভিনেতা। বেলা ভিস্তা এবং মেরিনা অ্যাপার্টমেন্টস মিলিয়ে তৈরি হতে চলা নতুন এই কমপ্লেক্সে একাধিক ফ্ল্যাট একত্রিত করে একটি বিশালাকার স্কাই ভিলা তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। যেখানে প্রাক্তন স্ত্রী কিরণ রাও, বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট, সন্তান, মা ও বোনদের নিয়ে পুরো খান পরিবার একসঙ্গে এক ছাদের নীচে বসবাস করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *