সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল, ঋতব্রতদের বিধায়ক পদ নিয়ে এবার কী হবে?

বার্তা ডেস্কঃ

বিধায়ক পদ খারিজের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জনের বিধায়ক পদ খারিজের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠিয়েছে। আদালতের নির্দেশ, আবেদনকারীকে হাই কোর্টেই আর্জি জানাতে হবে এবং এর জন্য প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন।

রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন ১০ জন বিধায়ক। তাঁদের পদ খারিজের দাবিতে স্পিকারের সাড়া না পেয়ে শোভনদেব সুপ্রিম কোর্টে যান। নির্ধারিত দিনে স্পিকার পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে আবেদন খারিজ করলে শোভনদেব ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। শুনানিতে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও স্পিকার কোনো কার্যকর পদক্ষেপ করেননি। তবে প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করে, সব মামলায় সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসা যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *