রাহুলের গোপন বিদেশ সফর বন্ধ হোক, কড়া বার্তা রিজিজুর!

বার্তা ডেস্কঃ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একগুচ্ছ ব্যঙ্গাত্মক পরামর্শ দিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এক্স হ্যান্ডলে পোস্ট করে রিজিজু দাবি করেন, কংগ্রেস যদি ভোটে ভালো ফল করতে চায়, তবে রাহুলের উচিত ঘনঘন গোপন বিদেশ যাত্রা এবং ‘ভারতবিরোধী’দের সঙ্গে সাক্ষাৎ বন্ধ করা। পাশাপাশি, বিজেপির প্রতি ঘৃণা পরিত্যাগ করে তাদের কেবল রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখার আহ্বান জানান তিনি। রিজিজুর এই ৭ দফার পরামর্শে প্রবীণ নেতাদের শ্রদ্ধা করা এবং সংসদকে আরও গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, কিছু শক্তি দেশকে বিভক্ত করার চক্রান্ত করছে এবং বিদেশে গোপনে রাহুল কার সঙ্গে বৈঠক করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে মোদি বিদেশি সহায়তায় প্রধানমন্ত্রী হয়েছেন বলে পালটা দাবি করেন রাহুল গান্ধী। এমনকি প্রধানমন্ত্রীকে একটি প্রকাশ্য বিতর্কের আহ্বান জানান বিরোধী দলনেতা। এই প্রেক্ষাপটেই রাহুলকে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রীর এই তোপ রাজনৈতিক তরজাকে আরও উসকে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *