বাপের মতোই বিধ্বংসী আর্যবীর, নেপালকে গুঁড়িয়ে দিয়ে হুঙ্কার ভারতের!

বার্তা ডেস্কঃ বাপের মতোই বিধ্বংসী আর্যবীর, নেপালকে গুঁড়িয়ে দিয়ে হুঙ্কার ভারতের!

 

নেপালকে উড়িয়ে টুর্নামেন্টে শুভসূচনা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের, রবিবার লক্ষ্য পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের হাইভোল্টেজ লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। ওমানের মাঠে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে একপেশে লড়াইয়ে হারিয়ে অনবদ্য জয় তুলে নিল ভারত। বোলারদের দাপটের পর ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে জয় এল অনায়াসেই।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। বোলিংয়ের শুরু থেকেই নেপালি ব্যাটারদের চেপে ধরেন ভারতীয় পেসার ঈশান সুদ। মাত্র ১৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের টপ-অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। প্রথম পাওয়ার প্লে-র মধ্যেই মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে নেপাল। যদিও পঞ্চম উইকেটে দর্শ সোনার (৪৩) ও আশিস লোহারের (২৯) ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা দেখা গিয়েছিল, তবে স্পিনার যশবীর গৌড় সেই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ইনিংস। এরপর অর্জুন রাজপুতের ৩ উইকেটের পাশাপাশি মনল চৌহান ও কাব্য পটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২.৩ ওভারে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় নেপাল।

জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৯ রান বিনা উইকেটেই তুলে নেয় ভারত। ওপেনিং জুটিতে আর্যবীর সেহওয়াগ এবং অধিনায়ক লক্ষ্য ধীরস্থির অথচ বিধ্বংসী মেজাজ প্রদর্শন করেন। আর্যবীর ৫২ বলে ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭০ রানের ইনিংস উপহার দেন। অন্যদিকে, ৬৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক লক্ষ্য। ১২৯ রানের অপরাজিত ওপেনিং জুটিতে ভর করে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

প্রাক্তন তারকাদের সন্তানদের নিয়ে গড়া এই দলের প্রথম ম্যাচেই এমন নিখুঁত পারফরম্যান্স রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *