ছেলের সামনেই মহিলার শ্লীলতাহানি! সন্দেশখালিতে গ্রেফতার শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ কাদের মোল্লা

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় ছেলের সামনেই এক আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল গ্রাম। ছেলেকে গৃহশিক্ষকের কাছ থেকে বাড়ি নিয়ে ফেরার পথে তাঁদের পথ আটকায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের প্রাক্তন ‘ঘনিষ্ঠ’ কাদের মোল্লা। পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, পুত্রের সামনেই ওই মহিলাকে আটকে রেখে অভব্য আচরণ করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই শুক্রবার পুলিশ অভিযুক্ত কাদেরকে গ্রেফতার করেছে।

এই ঘটনার জেরে এলাকায় প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং কঠোর শাস্তির দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা। বাসিন্দাদের দাবি, শাহজাহানের প্রতাপের সময় থেকেই কাদের একাধিক মহিলার ওপর নির্যাতন চালালেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি। গ্রেফতারের পর শুক্রবারই পুলিশ অভিযুক্ত কাদের মোল্লাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনে বসিরহাট মহকুমা আদালতে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *