রেললাইন পার হওয়ার মর্মান্তিক পরিণতি, প্রাণ হারালেন দুই যুবক!

বার্তা ডেস্কঃ

 

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত দুই যুবক

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ-পূর্ব রেলের ফুলেশ্বর স্টেশনের কাছে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ওই দুই যুবক ফুলেশ্বর স্টেশনের অদূরে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন চলে এলে তাঁরা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার ফলে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *