CBSE দশম ও দ্বাদশ পরীক্ষার রুটিন প্রকাশ, কবে থেকে শুরু জানেন?
প্রকাশিত পরীক্ষার সময়সূচি: ১৬ ফেব্রুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা চলবে। অধিকাংশ বিষয়ের পরীক্ষা সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে কিছু বিষয়ের পরীক্ষা সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত ধার্য করা হয়েছে।
পরীক্ষাসূচির মূল অংশগুলো নিম্নরূপ:
ফেব্রুয়ারি মাস: ১৬ ফেব্রুয়ারি ফিজিক্স দিয়ে পরীক্ষার সূচনা হবে। এরপর ১৭ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হর্টিকালচার (বেলা ১২:৩০ পর্যন্ত) এবং ভরতনাট্যম, কুচিপুড়ি-সহ অন্যান্য নৃত্যের (বেলা ১২:৩০ পর্যন্ত) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে ১৮ ফেব্রুয়ারি ফিজিক্যাল এডুকেশন, ১৯ ফেব্রুয়ারি বায়োটেকনোলজি ও শর্টহ্যান্ড, ২০ ফেব্রুয়ারি ইলেকট্রিক্যাল টেকনোলজি, মাস মিডিয়া স্টাডিজ ও ডিজাইন থিঙ্কিং (১২:৩০ পর্যন্ত) পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ২২ ফেব্রুয়ারি এনসিসি ও ফ্যাশন স্টাডিজ, ২৩ ফেব্রুয়ারি অ্যাকাউন্ট্যান্সি, ২৪ ফেব্রুয়ারি পেন্টিং ও গ্রাফিক্স (১২:৩০ পর্যন্ত), ২৫ ফেব্রুয়ারি জিওগ্রাফি, ২৬ ফেব্রুয়ারি লাইব্রেরি সায়েন্স ও আর্লি চাইল্ডহুড কেয়ার (১২:৩০ পর্যন্ত) এবং ২৭ ফেব্রুয়ারি কেমিস্ট্রির পরীক্ষা রয়েছে।
মার্চ মাস: ১ মার্চ উর্দু ও সংস্কৃত ইলেকটিভ এবং কর্নাটক মিউজিক (১২:৩০ পর্যন্ত), ২ মার্চ সাইকোলজি, ৩ মার্চ বাংলা, পঞ্জাবি, তামিল ও তেলুগু-সহ বিভিন্ন ভাষার পরীক্ষা হবে। ৪ মার্চ ফ্রন্ট অফিস অপারেশন ও যোগ (১২:৩০ পর্যন্ত), ৫ মার্চ ইংরেজি কোর ও ইলেকটিভ, ৬ মার্চ ফুড প্রোডাকশন, হেলথ কেয়ার ও ডিজাইন (১২:৩০ পর্যন্ত), ৮ মার্চ ট্যুরিজম ও এয়ার কন্ডিশনিং, ৯ মার্চ ম্যাথমেটিক্স, ১১ মার্চ হোম সায়েন্স, ১২ মার্চ টাইপোগ্রাফি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, ১৩ মার্চ হিন্দি কোর ও ইলেকটিভ, ১৫ মার্চ হিন্দুস্তানি মিউজিক (১২:৩০ পর্যন্ত), ১৬ মার্চ ইকোনমিক্স, ১৭ মার্চ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার (১২:৩০ পর্যন্ত), ১৮ মার্চ মার্কেটিং, ১৯ মার্চ পলিটিক্যাল সায়েন্স, ২০ মার্চ এআই (AI), ২২ মার্চ ভোটি ও ব্যাঙ্কিং, ২৪ মার্চ কথক (১২:৩০ পর্যন্ত), ২৫ মার্চ বায়োলজি, ২৭ মার্চ হিস্ট্রি, ২৯ মার্চ অ্যাগ্রিকালচার, ৩০ মার্চ সোশিওলজি এবং ৩১ মার্চ কম্পিউটার সায়েন্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এপ্রিল মাস: এপ্রিল মাসের ১ তারিখ বিজনেস স্টাডিজ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা হবে। এরপর ৬ এপ্রিল সংস্কৃত কোর ও ট্যাক্সেশন, ৭ এপ্রিল মাল্টিমিডিয়া, ডেটা সায়েন্স (১২:৩০ পর্যন্ত) ও টেক্সটাইল ডিজাইন, ৮ এপ্রিল লিগ্যাল স্টাডিজ এবং ৯ এপ্রিল রিটেল ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরীক্ষা শেষ হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।