দীপাবলির আগে রণক্ষেত্র কালীঘাট, অভিষেকের বাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ!

নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও পোস্ট করে তিনি এই দাবি জানান। ভিডিওতে দুষ্কৃতীদের বাড়ির গেটে আঘাত ও ভাঙচুর করতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলেও অভিষেকের সঙ্গে তাঁদের বচসা হয়।

অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বারবার প্রাণনাশের হুমকির পরেও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে লোকসভার স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রক ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *