২০২৭ সালের সিবিএসই পরীক্ষার সূচি ঘোষণা, জেনে নিন গুরুত্বপূর্ণ সব তথ্য!

২০২৭ সালের বোর্ড পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ১০১ দিন আগে রুটিন প্রকাশের মাধ্যমে পর্ষদ নজির সৃষ্টি করল। স্কুলগুলোর দ্রুত ‘লিস্ট অফ ক্যান্ডিডেটস’ জমা দেওয়ার ফলেই এটি সম্ভব হয়েছে। পরীক্ষায় দশম শ্রেণির ২৬.৫ লক্ষ এবং দ্বাদশ শ্রেণির প্রায় ১৯.৮ লক্ষ শিক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে বিষয়গুলোর মধ্যে পর্যাপ্ত বিরতি রাখা হয়েছে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার কথা মাথায় রেখে দ্বাদশ শ্রেণির পরীক্ষা সময়মতো শেষ করার পরিকল্পনা করা হয়েছে। কোনো শিক্ষার্থীর দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা যেন একই দিনে না পড়ে, সে বিষয়টিও সতর্কতার সাথে যাচাই করা হয়েছে। বিস্তারিত রুটিন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (www.cbse.gov.in) পাওয়া যাবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *