মৃত্যুর মুখ থেকে অলৌকিক ফিরে আসা, নতুন জীবনে পাড়ি দিল ছোট্ট মায়া!

অত্যাধুনিক চিকিৎসায় সুস্থতার পথে হস্তিশাবক ‘মায়া’

কেরলের মালায়াত্তুরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া হস্তিশাবক ‘মায়া’ বর্তমানে জামনগরের ভানতারা এলিফ্যান্ট কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। গত বছর খেলার সময় পড়ে গিয়ে গুরুতর চোট পাওয়ার পর থেকে সে শারীরিক দুর্বলতা ও হাড়ের সমস্যায় ভুগছিল। দীর্ঘ ফিজিওথেরাপিতেও অবস্থার উন্নতি না হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাকে একটি উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে জামনগরে স্থানান্তর করা হয়।

বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে মায়া। তার পেইন ম্যানেজমেন্ট ও সংক্রমণ প্রতিরোধের বিশেষ চিকিৎসা চলছে। হস্তিশাবকটির শারীরিক অবস্থা এখনও কিছুটা অস্থির হলেও চিকিৎসকরা তার দ্রুত সুস্থতা নিয়ে আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *