উৎসবের ভিড় সামলাতে সুখবর, ফিরছে বিশেষ ট্রেন!
November 7, 2026
উৎসবের ভিড় সামলাতে ১৮ হাজার বিশেষ ট্রেন চালাচ্ছে রেল
দীপাবলি ও ছটপূজা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে ভারতীয় রেল বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, উৎসবের মরসুমে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ বছর প্রায় ১৮ হাজার বিশেষ ট্রেন চালানো হচ্ছে, যার সুবিধা পেয়েছেন দুই কোটিরও বেশি যাত্রী। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ‘হোল্ডিং এরিয়া’ তৈরি করা হয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
আনন্দ বিহার টার্মিনালের পরিকাঠামো উন্নয়নে রেলমন্ত্রী নতুন সাবওয়ে বা ফুট ওভারব্রিজ চওড়া করার নির্দেশ দিয়েছেন। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে যেকোনো মুহূর্তে অতিরিক্ত ট্রেন চালানোর প্রস্তুতি রাখতে রেল আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।