বালুরঘাটে তৃণমূলের পতন, নতুন ইতিহাস গড়ে পঞ্চায়েত সমিতিতে জয়ী বিজেপি!

বালুরঘাট পঞ্চায়েত সমিতির বহু প্রতীক্ষিত নির্বাচনে জয়ী হয়ে বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনে সভাপতি পদে মনীষা দাস সূত্রধর এবং সহ-সভাপতি পদে কামনা হালদার জয়ী হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ভোটাভুটিতে বিজেপির প্রার্থীরা তাঁদের নিকটতম প্রতিপক্ষকে ৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের ফলে পঞ্চায়েত সমিতিতে ক্ষমতার পটপরিবর্তন ঘটল।

নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *