আমেরিকায় রাহুল গান্ধী! কোন কোন নামী বিশ্ববিদ্যালয়ে দেবেন ভাষণ?

রাহুল গান্ধীর মার্কিন সফর ১৭ নভেম্বর থেকে

আগামী ১৭ নভেম্বর থেকে চারদিনের সংক্ষিপ্ত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সফরসূচি অনুযায়ী, ১৭ নভেম্বর নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এবং ১৮ নভেম্বর শিকাগোর একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন তিনি। ১৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

রাহুলের এই বিদেশ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অতীতে তাঁর বিভিন্ন মন্তব্য ঘিরে বিজেপির সঙ্গে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। ফলে এবারের সফরে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *