বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন বাড়ছে, দারুণ সুখবর!
November 8, 2026
রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের বেতন কাঠামো পর্যালোচনার দায়িত্ব সপ্তম বেতন কমিশনকে দেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে। এর ফলে কলকাতা, যাদবপুরসহ একাধিক বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের বর্তমান বেতন কাঠামো ও আনুষঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখে কমিশন দ্রুত সুপারিশ পেশ করবে।
কমিশনের চেয়ারম্যান নবীন প্রকাশসহ সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরগুলোকে এই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে। দ্রুত বিষয়টি কলকাতা গ্যাজেটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।