৫০ থেকে সরাসরি ৪০! সরকারি কর্মীদের ছুটির তালিকা ছাঁটাইয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর।

রাজ্যে সরকারি ছুটির সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০ দিন করার সিদ্ধান্ত

প্রশাসনিক কাজে গতি আনতে এবং কর্মসংস্কৃতি ফেরাতে রাজ্য সরকারি বার্ষিক ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমানে সরকারি ছুটির তালিকা পর্যালোচনা করে তা ৪০ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

দীর্ঘদিনের ছুটির তালিকা কাটছাঁট করার এই উদ্যোগে প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বকেয়া কাজ দ্রুত শেষ করতেই সরকার এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *