সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল, অলিগলিতে রমরমিয়ে বিকোচ্ছে নিষিদ্ধ বাজি!
November 8, 2026
শহরে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজির কারবার
সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে কলকাতার বিভিন্ন অলিগলিতে রমরমিয়ে বিকোচ্ছে নিষিদ্ধ বাজি। বৈধ ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মবহির্ভূত এসব দোকানের দাপটে বৈধ বাজি বাজারের ব্যবসা প্রায় তলানিতে ঠেকেছে। পরিবেশকর্মীদের মতে, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে বাজি বিক্রি ও পোড়ানো এক প্রকার প্রহসন। ক্রমবর্ধমান দূষণ মোকাবিলায় পরিবেশবান্ধব বাজি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, অবৈধ বাজি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। থানাগুলোকে প্রতিটি এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।