মদনমোহনের রাসমেলায় অরিজিৎ-শ্রেয়া আসছেন না, সবটাই গুজব!

কোচবিহারের রাস উৎসবের শিল্পী তালিকা ভুয়ো, জানাল প্রশাসন

কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের নাম নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাটি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে জেলা প্রশাসন। আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া এই উৎসবকে ঘিরে অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষালসহ নামজাদা শিল্পীদের নাম সম্বলিত একটি তালিকা ভাইরাল হয়। কোচবিহারের সদর মহকুমাশাসক গোবিন্দ নন্দী স্পষ্ট করেছেন, এটি ভিত্তিহীন এবং প্রশাসন এমন কোনো তালিকা প্রকাশ করেনি।

মহকুমাশাসক জানান, শিল্পী নির্বাচনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকৃত শিল্পীদের তালিকা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *